দ্য এলগিন হোটেল
প্যারিস নয়, দার্জিলিংয়ে গৌরীর সঙ্গে হানিমুন করেছিলেন শাহরুখ
বলিউডের বাদশাহ শাহরুখ খান ও গৌরী খানের প্রেমের গল্প যেন সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। তবে তাঁদের দাম্পত্য জীবনের শুরুটা ছিল আর্থিক টানাপোড়েনের মধ্য দিয়ে। ১৯৯১ সালে বিয়ের পর স্ত্রী গৌরীকে প্যারিসে হানিমুনে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন শাহরুখ। কিন্তু তখন তাঁর হাতে ছিল না বিমানের টিকিট কেনার মতো অর্থ। শেষ পর্যন্ত কাজের সূত্রে দার্জিলিংয়ে গিয়ে নববধূকে নিয়ে কাটিয়েছিলেন বিশেষ কিছু মুহূর্ত।